শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
লালমনিরহাটে ২টি কোচের মুখোমুখি সংঘর্ষে আহত ১০জন

লালমনিরহাটে ২টি কোচের মুখোমুখি সংঘর্ষে আহত ১০জন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়িতে ২টি কোচের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারের মোড় অতিক্রম করার সময় ঢাকা হতে ছেড়ে আসা অপু তিশা পরিবহনের সাথে বুড়িমারী হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ কমপক্ষে ১০জন গুরুত্বর আহত হয়।

 

আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ২টি কোচের চালক ও ১জন সহকারীসহ ৩জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

এ সময় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনা দেখতে আসা উৎসুক জনতার কারনে যানজোট নিরসনে পুলিশকে হিমসিম খেতে হয়।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মানুষের ভিরের কারনে সড়কে একটু যানজটের সৃষ্টি হয়েছিল কিন্তু পরে স্বাভাবিক হয়। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone