শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২২জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন লালতীর বীজ কোম্পানীর গাজর চাষে কৃষকেরা ক্ষতিগ্রস্ত তিস্তা নদী জুড়ে এখন ধু ধু বালু চর এ কে এম শামছুল হক ও মানসিকা’কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত
লালমনিরহাটে বজ্রপাতে ২জনের মৃত্যু, ৫জন আহত

লালমনিরহাটে বজ্রপাতে ২জনের মৃত্যু, ৫জন আহত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় ব্রজপাতে ২জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

শনিবার (১৭ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখ-সুন্দর এলাকায় আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়। এর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকায় বজ্রপাতে আমিনুর ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার নিজ সেখ সুন্দর এলাকার জমসের আলীর ছেলে আবু হানিফসহ ৪ জন বাড়ির পাশে সকালে বৃষ্টির পানিতে ভিজে জমিতে আমন ধানের চারা রোপন করছিলো। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফের মৃত্যু ঘটে এবং বজ্রপাতে রমজান আলী ও সুরমানসহ ৩ জন আহত হয়েছেন। আর কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার হানিফ মিয়ার ছেলে আমিনুর ইসলাম বাড়ি থেকে বাজার আসার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া জেলায় বজ্রপাতে আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন পৃথক দুটি ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone