শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
বড়ভাইয়ের বিরুদ্ধে ছোটভাইয়ের স্ত্রীকে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগ

বড়ভাইয়ের বিরুদ্ধে ছোটভাইয়ের স্ত্রীকে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বড়ভাইয়ের বিরুদ্ধে ছোটভাইয়ের স্ত্রীকে ব্যাপক মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছোটভাই বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ৪জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের বিবরণে জানা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফী ভুড়িধোয়া গ্রামের মৃত: নুরুল আমিনের পুত্র সিরাজুল ইসলাম (৪০)। তার আপন বড়ভাই সামছুল হকের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এক পর্যায় ০৮/০৭/২০২১ইং তারিখে সিরাজুল ইসলাম বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে তার বড়ভাই একই গ্রামের সামছুল হক ও তার স্ত্রী মাহমুদা বেগম, মতিয়ার রহমান ঠান্ডা মাথাসহ তার পুত্র মাসুদুর রহমান মিলে লাঠিসোটা নিয়ে সিরাজুল ইসলামের ঘরের বেড়া, দরজা ভাংচুর শুরু করেন। ওই সময় সিরাজুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম বাধা দিলে হামলাকারীরা তার চুল ধরিয়া টানাহেচরা করে এবং চোখে-মুখে কিলঘুশিসহ ব্যাপক মারপিটের আঘাত সুফিয়া বেগমের সারা শরীরে ফুলা জখম হয়। এমনকি তার গলা চিপে ধরে শ্বাসরুদ্ধ করিয়া হত্যার চেষ্টা করেন। ওই সময় সুফিয়া বেগমের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীগণ নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যান। এলাকাবাসী গুরত্বর আহত সুফিয়া বেগমকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। যার ভর্তি রেজিঃ নং-২৩১৮/৭৮, বেড নং-৫৩, তাং ০৮/০৭/২০২১ইং। এ ঘটনায় আহত সুফিয়া বেগমের স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে তার আপন বড়ভাই সামছুল হক ও তার স্ত্রী মাহমুদা বেগম, মতিয়ার রহমানসহ তার পুত্র মাসুদুর রহমানের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

সুফিয়া বেগমের স্বামী সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি বাহিরে কাজ করি। সারাদিন বাড়িতে থাকার সময় পাই না। বাড়িতে কোনকিছু হলে আমার বড়ভাই, তার স্ত্রী ও ছেলেরা মিলে আমার স্ত্রীকে মারপিট করেন। ইতিপূর্বে আরও ২ বার তারা আমার স্ত্রীকে মেরেছে। গ্রামের লোকজন বসে আপোষ মিমাংসা করে দিয়েছে। এবার আর গ্রামে মিমাংসা নয়, আমার স্ত্রীকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগ থানায় করেছি। আমি আইনের মাধ্যমে তার বিচার চাই।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। যেহেতু বিষয়টি পারিপারিক তাই একটি পক্ষ বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন। মিমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone