শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

আলোর মনি রিপোর্ট: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে রিফাত হোসেন (৩২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুন) ভোরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তে এ নিহতের ঘটনা ঘটে। নিহত রিফাত ওই ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, রিফাত হোসেনসহ কয়েকজন ওই সীমান্তে ৮৬২নম্বর মেইন পিলারের ১নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় কোচবিহার জেলার ১৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে রিফাত হোসেন গুলি বিদ্ধ হয়ে মারা যায়। লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকে। সকালে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

 

জগতবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য রবিউল হোসেন জানান, নিহত রিফাত হোসেনের ছবি দেখে তার বাবা লাশ শনাক্ত করেন।

 

৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশী যুবক নিহতের সত্যতা স্বীকার করে বলেন, চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছে।

 

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে। বিএসএফের সাথে বৈঠক করে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone