শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪
বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত

আলোর মনি রিপোর্ট: সরকারি সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আবারও লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী বুধবার ১০ জুন থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আজ সোমবার ৮ জুন দিন ব্যাপি বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট এলাকার শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশী ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী বুধবার ১০ জুন থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বাংলাদেশি ১০সদস্য বিশিষ্ট ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল। ভারতীয় ১০সদস্য বিশিষ্ট ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল সাহা।

সভায় উভয় দেশের কাস্টমস কমিশনার, বন্দর উপ-পরিচালক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মেহন্ত, স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। মূলত দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে। আর লোকসান পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। আমরা অব্যশই স্বাস্থবিধি মেনে বন্দরের সকল কার্যক্রম চালাবো।

উল্লেখ্য যে, করোনা ভাইরাসের কারণে আজ সোমবার ৮ জুন পর্যন্ত দীর্ঘ ২মাস ১৫দিন ধরে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone