শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

পাট ক্ষেত থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে একটি পাট ক্ষেত থেকে জেলেখা বেগম (২১) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারী (বড় মসজিদ) এলাকার একটি পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জেলেখা বেগম ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের কন্যা।

 

স্থানীয় ও থানা পুলিশ জানা সূত্রে জানা যায়, গোকুন্ডা ইউনিয়নে বিকেলের দিকে রতিপুর ফকিরটারী (বড় মসজিদ) এর পাশে মুল সড়ক থেকে একটি পাট ক্ষেতের ভিতরে কিছু একটা পড়ে তাকতে দেখতে পাওয়া যায়। কাছে গেলে সেখানে একটি মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে লালমনিরহাট সদর থানায় খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

নিহত জেলেখা বেগমের মা জরিনা বেগম সাংবাদিকদের জানান, আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আজও অন্যের বাড়িতে কাজ করছিলাম। বিকেলের দিকে পাশের বাড়ির এক মহিলা ডেকে এনে বলে আপনার মেয়ের লাশ পাওয়া গেছে। কথাটি শোনার সাথে সাথে তিনি ঘটনা স্থলে গিয়ে তার মেয়ের লাশ শনাক্ত করেন।

 

তিনি সাংবাদিকদের আরও বলেন, দুই মাস আগে কুড়িগ্রাম জেলা শহরের হালাগড় এলাকর মঞ্জুরুল ইসলাম নামে একজনের সাথে তার মেয়ে জেলেখার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সে আমাকে দেখতে আসে। ৪দিন আগে গত শনিবার (১৯ জুন) স্বামীর বাড়ি কুড়িগ্রাম যাবে বলে বাড়ি থেকে বিকেলে বাহির হয়। তারপর তার মেয়ে স্বামীর বাড়িতেই আছে বলে জানেন তিনি। তবে সেখানে গেছে কি না তাদের মোবাইল না থাকায় খোঁজ নিতে পারেন নি তিনি।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, ঘটনা স্থলে অফিসার পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়না তদন্তে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone