শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
মৃত্যু উপত্যকার শোকগাঁথা : সাইফুল ইসলাম ফাতেমী স্মরণে

মৃত্যু উপত্যকার শোকগাঁথা : সাইফুল ইসলাম ফাতেমী স্মরণে

জাকি ফারুকী:

খাড়া পাহাড়ের গায়ে,

বন হরিন,

সবুজ ঘাস দেখে

নামে

পাহাড়ের গা বেয়ে,

পরে গেলে নির্ঘাত মৃত্যু চিল আর শকুনের খাবার হবে জেনেও, কী সাহস তার!

 

মানুষের জীবন তেমনি এক উত্তরাধিকার নিয়ে আসে,

তুমিও এসেছিলে।

মা নাম রেখেছিলো জুয়েল,

কি সুন্দর নাম বড়ো ভালোবাসার নাম।

 

সেই নাম মুছে দিলো করোনার ভাইরাস, কতো সংক্ষেপে জীবন সংহারের এক অদ্ভূত উপমা।

 

কাঁদতে ভুলে গেছে,

বলতে ভুলে গেছে,

দেখতে যেতে ভুলে গেছে

মানুষ কিংকর্তব্যবিমূঢ়!

 

অহংকারী মানুষের তবুও কেন যেনো শিক্ষা হয়না।

সেই আগের মতোই,

বনের দাবানল দেখে, হেঁটে বেড়ায় অবহেলায়।

 

তোমার মৃত্যু সংবাদ বিবশ করেছে শরীর,

বিশ্ব এ অভিশাপ থেকে মুক্ত হোক,

এখনো ছয় কোটী হতে

ঢের দেরী।

তাই প্রনত হই প্রার্থনায়,

যেখানেই থাকো ভালো থাকো,

তোমার অসম্পূর্ণ কাজ বংশধরেরা নিয়ে যাবে টেনে,

সব কিছুর তো শেষ আছে।

তোমারও শেষ হলো।

 

আমাদের শেষ হবার খুব কি আছে বাকী!

 

২১/৬/২১

টিনটনফলস্,

নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone