শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জামিনে মুক্তির পর তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক সিরাজুল হক খন্দকার সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০; কারাগারে প্রেরণ শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’
লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রনজিৎ কুমার রায়, স্টাফ রিপোর্টার : ডিজিটাল উদ্ভাবনী সংগঠন (নর্থবেঙ্গল মোড়) লালমনিরহাট এর উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের দাপটের মাঝে সরকারি স্বাস্থ্যবিধি মেনে প্রায় অর্ধ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শনিবার (২৩ মে) বিকালে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সুকানদিঘী এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ইব্রাহীম সাকিব সকলকে করোন ভাইরাস সম্পর্কে অবগত করেন এবং বলেন, এ সময় করোনা ভাইরাস রুখতে আমাদের প্রতিনিয়ত সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুতে হবে, মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, আমদের সংগঠনটি বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে তার মধ্যে এটিও একটি। পরবর্তীতে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চায় এই সংগঠনটি। এজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সংগঠনটির সভাপতি ইব্রাহীম সাকিব, সহ সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ ফ্রান্সিস দাস, কার্যকরী সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone