শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জমি নিয়ে বিরোধ ভাতিজার হাতে চাচি খুন

আলোর মনি রিপোর্ট: পারিবারিক জমিজমা নিয়ে কলহের জের ধরে লালমনিরহাটে খোতেজা বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কোহিনুর নামের একজন মাঝ বয়সী নারীকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

শুক্রবার (৪ জুন) বিকাল ৫টায় লালসনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নারী, ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের জের ধরে সোলায়মান আলী (চাচা) ও  (ভাতিজা) ছামছুল (৪২) এর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

 

এ সময় উত্তেজিত হয়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই খোতেজা বেগমের মৃত্যু হয়।

 

এ বিষয়ে হারাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোহিনুর নামের মাঝ বয়সী এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইতিমধ্যে  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone