শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
লালমনিরহাটে পাট ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে পাট ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

 

লালমনিরহাট জেলা লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকার একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

শনিবার (২২ মে) সকালে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘাশ কাটতে গিয়ে কয়েকজন মহিলা পাট ক্ষেতে ঐ মরদেহ দেখতে পায়। পরে লালমনিরহাট থানা পুলিশকে খবর দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

 

এ সময় লাশের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহিত কিছু কাপড় ও একটি কম্বল পায়া যায় বলে পুলিশ নিশ্চিত করেন।

 

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

 

এ রিপোর্ট লিখা পর্যন্ত অজ্ঞাত মৃত ঐ যুবকের পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone