শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঈদকে ঘিরে বুড়িমারী স্থলবন্দর ৬দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা

ঈদকে ঘিরে বুড়িমারী স্থলবন্দর ৬দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা

আলোর মনি রিপোর্ট: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি ৬দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১১ মে) দুপুরে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, এ সময় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

 

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় বুধবার (১২ মে) থেকে সোমবার (১৭ মে) পর্যন্ত ৬দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা আমদানি- রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে। এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর ৬দিন বন্ধ থাকবে। তবে আগামী মঙ্গলবার (১৮ মে) থেকে যথারীতি আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন জানান, ইমিগ্রেশন বন্ধের কোন নির্দেশনা না থাকলে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপ-হাইকমিশনের এনওসি নিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার হতে পারবে। তবে যারা ফেরত আসবেন তাদের ১৪দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রফতানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এ সময় কাস্টমস কার্যালয় খোলা থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone