শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন

প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ)/ বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) বাস্তবায়নে ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেনারী সার্জন ডাঃ চন্দন কুমার সরকার, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, লালমনিরহাট জেলা ডেইরী খামার মালিক সমিতি সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone