শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তথ্য প্রযুক্তি আইনে জাহিদুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গতকাল বুধবার (৭ এপ্রিল)  রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ।

 

শিক্ষক জাহিদুল ইসলাম আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রামে হাটহাজারী মাদরাসার ছাত্র ছিলেন।

 

থানা পুলিশ সূত্র জানান, দু’দেশের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন মাদরাসা শিক্ষক  জাহিদুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে রাতেই ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করেন।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone