শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
আমি তখন অষ্টাদশী ছিলাম

আমি তখন অষ্টাদশী ছিলাম

খুজিস্তা নূর-ই নাহারিন:

 

সেই সময়ে অবিবাহিত মেয়েরা এতো সাঁজসজ্জা করতো না, আর্টস ফ্যাকাল্টিতে হয়তো মেয়েরা মাঝে মাঝে লিপিস্টিক-কাজলে নিজেদের সাজাতো কিন্তু  সায়েন্স ফ্যাকাল্টিতে কার্জন হলে ক্লাস, লাইব্রেরী আর ল্যাবরটরীতে দৌড়াতে দৌড়াতেই সময়ের দফা-রফা, দিনের পরিসমাপ্তি।

 

মায়ের কঠোর অনুশাসন, বিধি-নিষেধের মাঝে বড় হওয়া আমি ভীষণ লাজুক ছিলাম। উপরন্তু স্পোর্টস ম্যান বড় তিন ভাই, সঙ্গে চাচাতো বড় দুই ভাই, খালার এতোগুলো বড় বড় ছেলে সবার উপরে শক্তিশালী পিতার ছায়া আমাকে চারিদিক থেকে বেষ্টন করে রাখতো।

 

কেবল তাকানো ছাড়া কৈশোরে কারো সাথে কথা বলা এমনকি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সামান্য প্রেমের কথা চিন্তা করতেই ভয় পেতাম।

 

কখন কোন ছেলে সাহস করে কথা বলতে বাসায় এলেও শক্ত প্রাচীরের মত দাঁড়িয়ে থাকা আম্মার বেষ্টনীতেই আঁটকে যেতে হতো, আমি পর্যন্ত পৌঁছাতে পারতো না কিছুতেই। আহাঃ, কি এক অসহনীয় যাতনা !!

 

ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ, সম্পূর্ণ মেকআপ বিহীন আমি।

 

লেখক : সম্পাদক, পূর্বপশ্চিম বিডি ডট নিউজ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone