শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক
মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: রংপুরে সময় টেলিভিশনের সাংবাদিক রতন সরকারের নামে মিথ্যা মামলা ও লালমনিরহাটে দৈনিক ভোরের পাতার সাংবাদিক আসাদুল ইসলাম সবুজের উপর হামলার প্রতিবাদে লালমনিরহাট জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকবৃন্দ।

 

রোববার (২১ মার্চ) সকাল ১০টায় হাতীবান্ধা উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টাস ক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস) লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু প্রমুখ। এ সময় হাতীবান্ধা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক মোহনা টিভির প্রতিনিধি শারুখ সুমন।

 

প্রতিবাদ সভায় সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়াও দৈনিক ভোরের পাতার লালমনিরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজকে ভূয়া ডাক্তার কর্তৃক লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone