শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪০মিনিটে লালমনিরহাট জেলা শহরের গোশালা রোডস্থ উত্তরণ সুপার মার্কেটের ২য় তলায় রহমান স্মৃতি গণগ্রন্থাগার ও সূর্যমুখী সংগীত একাডেমির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন রহমান স্মৃতি গণগ্রন্থাগারের উপদেষ্টা মজিবর রহমান। বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য, উপদেষ্টা মাখন লাল দাস, রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। বঙ্গবন্ধুর জীবনী পাঠ করেন তাসনিম হেনা, তাহ্ হিয়াতুল মৃদুল, নাঈম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন জিনিয়া হাসনাত জুঁই, রহিমা খাতুন রোজি, আতিক উজ জামান প্রমুখ। সংগীত পরিবেশন করেন রফিক, রাজু সরকার প্রমুখ। এ সময় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের উপদেষ্টা তাজুল চৌধুরী, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম টিটু, সহসাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ, অর্থ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক এস এম তানভীরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone