শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২২জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন লালতীর বীজ কোম্পানীর গাজর চাষে কৃষকেরা ক্ষতিগ্রস্ত তিস্তা নদী জুড়ে এখন ধু ধু বালু চর এ কে এম শামছুল হক ও মানসিকা’কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে লালমনিরহাট প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে লালমনিরহাট প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে প্রেসক্লাব লালমনিরহাট।

 

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল, শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এদিকে সকালে প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলন, বিকালে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

 

প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি ও সময় টিভির সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির।

সমাজকল্যাণ ও সেমিনার বিষয়ক সম্পাদক এসকে সাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, প্রেসক্লাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক ও এসএ টিভির সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স, যুগ্ন সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের সাংবাদিক মাজেদ মাসুদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক আলোর মনির সম্পাদক ও কার্যকরী সদস্য মাসুদ রানা রাশেদ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম দৌলত, সময়ের আলোর সাংবাদিক ও কার্যকরী সদস্য তন্ময় আহমেদ নয়ন প্রমুখ।

পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে নৈশভোজে যোগ দেন অতিথিবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone