শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার (১২ মার্চ) সকাল ১১টায় শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট অঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল দেবনাথ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী হরিচাঁদ মন্ডল সুমন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীরসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়কে নির্বাচিত করে ৮১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone