শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রেমিককে তুলে নিয়ে গিয়ে প্রেমিকার বাবার মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

প্রেমিককে তুলে নিয়ে গিয়ে প্রেমিকার বাবার মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে প্রেমিককে তুলে নিয়ে গিয়ে প্রেমিকার বাবার মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের গুলজার হোসেনের ছেলে কলেজ পড়ুয়া অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবুল কালাম সনেট (২৩) দীর্ঘদিন যাবত একই গ্রামের কোরানটারী এলাকার এক শিক্ষকের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিল।

গত ০৩ মার্চ ২০২১ তারিখে আনুমানিক ৬টায় তার প্রেমিকার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছানো মাত্র পূর্ব পরিকল্পিত ভাবে মেয়ের বাবা স্কুল শিক্ষক মিজানুর রহমান (৪৫), ছামিউল হক (২৩), সিদ্দিক হোসেন, কাফি মিয়া ও মন্টু মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন পাশেই প্রেমিকার বাড়িতে উঠিয়ে বাঁশের লাঠি ও রড দিয়ে বেধড়ক মারপিট করে। তার সাথে চলে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত  বর্বর নির্যাতন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে সনেটকে। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রের মা সাঞ্জুমা বেগম।

 

স্থানীয় ও সনেটের পরিবারের সূত্রে জানা যায়, সনেটের প্রেমিকা কিছুদিন আগে বিয়ের দাবি নিয়ে সনেটের বাড়িতে আসে। তখন সনেটের মা তার বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় অনেক বুঝিয়ে ঐ মেয়েকে তার পরিবারের নিকট পৌছিয়ে দেন।

 

অভিযোগকারী সনেটের মা সাঞ্জুমা বেগম ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, সনেটের সঙ্গে বর্বর নির্যাতন চালানো হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, একটি মামলা হয়েছে। অভিযুক্ত স্কুল শিক্ষক মিজানুর রহমান (গ্লাড) গ্রেফতার রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone