শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ
রাসেলকে নৃশংসভাবে হত্যাচেষ্টার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রাসেলকে নৃশংসভাবে হত্যাচেষ্টার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ রবিবার (৭ মার্চ) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট  সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে জাতীয় মহাসড়কে কুর্শামারী এলাকাবাসীর আয়োজনে স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক রাসেলকে পৈশাচিক নির্যাতন ও নৃশংসভাবে হত্যাচেষ্টার উদ্দেশ্যে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া। বক্তব্য রাখেন রাসেলের বড় ভাই ওবায়দুল ইসলাম, বোন শাহনাজ, প্রতিবেশী বাদল চন্দ্র রায়, শাহজালাল, বিপ্লব হোসেন, এরশাদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, প্রেমিক সন্ত্রাসী রিপন পুলিশের সোর্স তাই পুলিশ তাকে ধরতেছে না। রিপন প্রকাশে ঘুরে বেড়ায়। অথচ পুলিশের আচরণ রহস্যজনক। সেই সাথে এনামুল, ইব্রাহীম, এরশাদ, নুর ইসলাম, লিটনসহ অজ্ঞাতনামা সকল আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তাদের এই মানববন্ধন চলাকালীন মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। সকল ধরনের যান চলাচল প্রায় ঘন্টা খানিক বন্ধ হয়ে পরে।

 

পরে ঘটনাস্থলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম এসে সকলকে আসস্ত করে বলেন, মূল আসামী খাদিজাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, সেখানে খাদিজাকে রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে রিমান্ডে নিয়ে বাকি আসামীদের নাম বাহির করে খুব দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

পরে তার অনুরোধে এলাকাবাসী  মানববন্ধন ও সড়ক অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone