শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দিন পরই লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ভ্যাকু মেশিন দিয়ে হামলা ও বাড়ির প্রাচীর ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ এবি পার্টি নেতা ও আইনজীবীর বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের বিষয়ে সংবাদ সম্মেলন শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুল গাছ

লালমনিরহাটে ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুল গাছ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ঋতুরাজ বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে লালমনিরহাটের শিমুল গাছ। যেখানে গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। এখানকার রাস্তাগুলো দিয়ে পর্যটকদের ফাগুনের আগুন ঝরানো হিল্লোল দোঁলা দিয়ে-গাওয়ার ইচ্ছা করবে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে’ এবং ‘এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায়রে।’

 

লালমনিরহাটের রূপবতী নদী তিস্তা, ধরলা আর রত্নাই বিধৌত্ব এলাকার মেঠো পথ ও পাকা সড়ক দিয়ে পেরিয়ে গেলে অপরূপ সৌন্দর্যের এই শিমুল গাছগুলো দেখতে পাওয়া যায়। ফাগুনের অরুণ আলোয় ফোটে উঠা শিমুল গাছে টুকটুকে লাল ফুলগুলো দেখতে পান পথচারীরা। প্রকৃতি প্রেমীদের চোখের তৃষ্ণা মেটাচ্ছে শিমুল গাছগুলো। যে রাস্তা দিয়েই যাবেন শিমুল গাছগুলো দেখতে পাওয়া যাবে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে শিমুল গাছগুলো পাশে পর্যটকদের ছবি তুলতে দেখা যায়।

 

প্রকৃতি প্রেমি হাসান আলী বলেন, কেবল শিমুল গাছ নয়, মান্ধার গাছের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করেছে আমাদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone