শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাট পৌরসভায় মেয়র হলেন রেজাউল করিম স্বপন

লালমনিরহাট পৌরসভায় মেয়র হলেন রেজাউল করিম স্বপন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে লালমনিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক জল্পনা ও কল্পনার পর নির্বাচনের জয়লাভ করলেন স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন (নারিকেল মার্কা) নিয়ে ভোট করে জয়ী হয়েছেন।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান বেসরকারি ভাবে মোঃ রেজাউল করিম স্বপনকে জয়ী ঘোষণা করেছেন।

 

জেলা রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান জানান, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন লড়াই করেছেন তাদের মধ্যে স্বতন্ত্র মোঃ রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ) ১১হাজার ৩৬ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ মোফাজ্জল হোসেন (নৌকা) ৯হাজার ৫৫ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোশারফ হোসেন রানা (ধানের শীষ) ৫হাজার ১শত ৮ভোট, জাতীয় পার্টির এস এম ওয়াহিদুল হাসান (লাঙ্গল) ১হাজার ৯শত ৭১ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাত পাখা) ৮শত ৭০ভোট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone