শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান সেনা’র সংবাদ সম্মেলন

লালমনিরহাটে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান সেনা’র সংবাদ সম্মেলন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাটে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১। লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান সেনা সংবাদ সম্মেলন করেছেন।

 

এ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩টা ৩০মিনিটে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে তাঁর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

লাঙ্গল মার্কা নিয়ে এবার লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন এস এম ওয়াহিদুল হাসান সেনা। তাঁর নির্বাচনী লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে থেকে পাঠ করে শোনান তিনি।

 

এস এম ওয়াহিদুল হাসান সেনা বলেন, আমি নির্বাচনে জয়ী হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কাজ করবো। সেই সাথে ৯টি ওয়ার্ডে কাউন্সিলদের অফিস করবো। সাধারণ জনগণের দোড় গড়ায় সেবা পৌচ্ছে দিবো।

 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক শেরিফা কাদের, সদস্য সচিব সেকেন্দার আলী প্রমুখ। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য এ্যাডঃ আছির হক, রফিকুল ইসলাম রতন, মাহাতাব আলীসহ তাঁর ভাই, পরিবারের অন্যান্য স্বজন, শুভাকাঙ্খী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone