শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে নির্বাচনী ইশতেহার ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

লালমনিরহাটে নির্বাচনী ইশতেহার ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাটে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১। লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন ২১টি দফা সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

 

এ নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ লালমনিরহাট পৌরসভা নির্বাচনে প্রিয় সাংবাদিকবৃন্দের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন-এর মতবিনিময় ও নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়।

 

নৌকা মার্কা নিয়ে এবার লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মোঃ মোফাজ্জল হোসেন। তাঁর ২১দফা সংবলিত নির্বাচনী ইশতেহার উপস্থিত সাংবাদিকবৃন্দের সামনে তুলে ধরেন। সেই নির্বাচনী ইশতেহারে লালমনিরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা বিনির্মাণে ২১টি দফা রয়েছে।

 

মোঃ মোফাজ্জল হোসেন বলেন, আমি নির্বাচনে বিজয়ী হলে এ ২১দফাসহ লালমনিরহাট পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

 

নির্বাচনী ইশতেহার ঘোষানায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, সাবেক সহসভাপতি খোরশেদ আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাবেক দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানসহ তাঁর ভাই, পরিবারের অন্যান্য স্বজন, শুভাকাঙ্খী ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone