শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে বিএনপি’র দুই নেতা গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে বিএনপি’র দুই নেতা গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট পৌরসভা নির্বাচন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, যতই দিন যাচ্ছে তথই জমে উঠেছে। ঘটছে বিভিন্ন ঘটনা। গত ৯ ফেব্রুয়ারী লালমনিরহাট শহরের নয়ারহাট এলাকায় নৌকা মার্কার নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি’র দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।

তারা দু-জনেই ধানের শীর্ষ প্রতীকের দুটি ভোট কেন্দ্রের কেন্দ্র প্রধান। ওই মামলায় বিএনপি’র ৪২জন নেতা-কর্মীদের আসামী করা হয়েছে বলে দাবী করে সংবাদ সম্মেলন করেন লালমনিরহাট জেলা বিএনপি’র নেতারা।

 

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার লিখিত বক্তব্যে এসব কথা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন থেকে বিএনপি’কে দূরে রাখার পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন। ভোটের এজেন্টদের তালিকা সংগ্রহ করে তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবী করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

 

এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা ও বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী মোশারফ হোসেন রানাসহ জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone