শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
হাতীবান্ধায় অটোরিকশা থেকে পড়ে গিয়ে বাসচাপায় নারী নিহত

হাতীবান্ধায় অটোরিকশা থেকে পড়ে গিয়ে বাসচাপায় নারী নিহত

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায়  স্বামীর পেনশনের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাসের  চাকায় পিষ্ট হয়ে অটোরিকসা যাত্রী আয়েশা বেগম (৪৫) নিহত হয়েছেন।

 

আজ রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাড়কের হাতীবান্ধা উপজেলার শস্য গুদাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আয়েশা বেগম হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের কৃষি ব্যাংক কর্মচারী মৃত আব্দুল সামাদ এর স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, হাতীবান্ধা সোনালী ব্যাংক থেকে নিহত আয়েশা বেগম তার মৃত স্বামী কৃষি ব্যাংক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন করে নিজ বাড়ী মধ্য গড্ডিমারী এলাকায় অটোরিকসা যোগে বাড়ি ফেরার পথে উপজেলার শস্য গুদাম এলাকায়  অটোরিকসা থেকে পড়ে গিয়ে বাস চাপায় নিহত হয়।

 

এ সময় যাত্রীবাহী শাম্মী পরিবাহন বাসটি পাটগ্রাম থেকে লালমনিরহটের দিকে যাচ্ছিল। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। বাসের চালক ও হেল্পার পালিয়ে গেলেও হাতীবান্ধা থানা পুলিশ বাসটিকে আটক করেন।

 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone