শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে পাওনা টাকা চাইতে গিয়ে অটোরিকশা চালকে হত্যার চেষ্টা

লালমনিরহাটে পাওনা টাকা চাইতে গিয়ে অটোরিকশা চালকে হত্যার চেষ্টা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পাওনা টাকা চাইতে গিয়ে অটোরিকশাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

আদিতমারী থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের জহুরুল হকের ছেলে মানিক মিয়া (৩২) কে শনিবার (২৩ জানুয়ারি) রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় দূর্গাপুর ইউনিয়নের কালিরহাট বাজারস্থ চায়ের দোকানে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আলামিন (২২) হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাতাড়ি মারতে থাকে পরে স্থানীয় জনতা এগিয়ে আসলে আলামিন পালিয়ে যায়। পরে লোকজন মানিক মিয়াকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে মানিক মিয়ার বড় ভাই মিনাজুল ইসলাম বাদি হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

বাদি মিনাজুল ইসলাম বলেন, আমার ছোট ভাই অটোরিকশা চালাতে গিয়ে আলামিনের কাছে টাকার লেনদেন হয়। সেই পাওনা টাকা চাইতে গিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। ভাই যেন সঠিক বিচার পান সেই বিষয়ে কর্তৃপক্ষের নিকট জোর দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone