শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
১৯বছরেও এমপিও হয়নি এখনো ৩৫০জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত

১৯বছরেও এমপিও হয়নি এখনো ৩৫০জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

১৯বছরেও এম.পি.ও হয়নি এখনো ৩শত ৫০জন ছাত্র-ছাত্রী। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ আদর্শ উচ্চ বিদ্যাললয়ের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন।

জানা গেছে, ওই বিদ্যালয়টি ১/১/২০০০ইং সালে স্থাপিত হওয়ার পর প্রাথমিক অনুমতি পায় ১/১/২০০১ইং, একাডেমিক স্বীকৃতি ১/১/২০০৪ইং এবং ২০১১ ইং সালে উচ্চ বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়ে আসছে। লালমনিরহাট সদরের ধরলা ও রত্নাই নদীর পাশে প্রত্যান্ত চর অঞ্চল ও জনবহুল এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৩শত ৫০জন ছাত্র-ছাত্রী রয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী জানান, লালমনিরহাটের বিশিষ্ট রাজনীতি বিদ আ’লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সাঈদ দুলাল এর বিশেষ উদ্যোগ ও আলহাজ্ব আঃ রহমান এবং এলাকাবাসীর দেয়া ৭৫শতাংশ জমিতে স্থাপিত বিদ্যালয়টি শুরু থেকেই ফলাফলে সফলতা অর্জন করে আসলেও গত সপ্তাহে সারাদেশে নন-এম.পি.ও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী এম.পি.ও আওতায় নেওয়া হলেও লালমনিরহাট সদর উপজেলায় ওই সুনাম ধন্য প্রতিষ্ঠানটি এম.পি.ও না হওয়ায় ১৯জন শিক্ষক, কর্মচারী ও অভিভাবক মহলে হতাশা বিরাজ করছে। অপর দিকে বড় বাসুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সোনাতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১১টি বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা, লালমনিরহাট সদর থেকে এম.পি.ও -তে বাদ পড়েছে। ফলে ওই প্রতিষ্ঠান গুলোর প্রায় ২শত জন শিক্ষক, কর্মচারীর মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এম.পি.ও না হওয়ায় কয়েক হাজার শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষক সমিতির নেতারা ও অভিভাবক মহল অবিলম্বে বাদ পড়া প্রতিষ্ঠানগুলোকে এম.পি.ও তে অন্তভূক্তির জোর দাবী জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone