শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু রাখাল নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু রাখাল নিহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: মাত্র এক মাসের ব্যবধানে লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

 

আজ শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে পাটগ্রামের ঝালঙ্গী সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারায় আবুল কালাম (৩০) নামের বাংলাদেশী গরু রাখাল। নিহত আবুল কালাম পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গী গ্রামের পকেট পাড়া এলাকার মৃত জয়নুল আবেদিনের পুত্র।

 

বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৮৪৮ এর সাব পিলার ৭ এলাকায় গরু চোরাচালানের সময় রাবার বুলেটে আহত হয় আবুল কালাম। এরপর আহত অবস্থায় আবুল কালাম পালিয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone