শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
তিস্তা টোলপ্লাজার নিকটে এক কিশোরী গণধর্ষণের শিকার : ২জন ধর্ষক গ্রেফতার

তিস্তা টোলপ্লাজার নিকটে এক কিশোরী গণধর্ষণের শিকার : ২জন ধর্ষক গ্রেফতার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এক কিশোরীকে বখাটেরা গণধর্ষণ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে লালমনিরহাট সদর থানা পুলিশ ২জন ধর্ষককে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারা) বিকালে আটক করেছে। গ্রফতারকৃত ধর্ষকরা হলো- কিশোরীর প্রতিবেশি নির্মল চন্দ্র রায় (২৮) ও ট্রাকচালক আতিকুল ইসলাম ( ২৫)।

 

লালমনিরহাট সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া তিস্তা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আফজাল নগর এলাকায় কথিত পুলিশের সোর্স রিপনের গুদাম ঘরে এই ঘটনা ঘটে। ধর্ষিতা ওই কিশোরীকে তার প্রতিবেশি নির্মল চন্দ্র রায় তিস্তা সড়ক সেতু ও রেল সেতু ঘুরিয়ে দেখানোর কথা বলে মোবাইল ফোনের মাধ্যমে তিস্তা সেতুর টোল প্লাজা ডেকে নিয়ে আসে। পরে কৌশলে তাঁকে প্রতিবেশি নির্মল চন্দ্র রায় কথিত পুলিশের সোর্স রিপনের গোডাউনে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। কিশোরী এই সময় কৌশলে পালিয়ে এসে তিস্তা টোল প্লাজায় তাঁকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে বলে কান্নাকাটি শুরু করে দেয়। টোল প্লাজায় থাকা লোকজন ২ধর্ষককে আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশে সোপর্দ করেছে। ধর্ষকরা হলো- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের ত্রিপদ রায়ের পুত্র রেষ্টুরেন্ট ব্যবসায়ী নির্মল চন্দ্র রায় (২৮) ও লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া তিস্তা টোলপ্লাজা আফজাল নগর এলাকার ট্রাক্টর চালক তৈয়ব আলীর পুত্র আতিকুল ইসলাম (২৫)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone