শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে

লালমনিরহাটে পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এক স্কুল ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে রেজোয়ান হোসেন (২৮) নামক এক যুবককে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

 

গতকাল সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। তিনি ওই গ্রামের নুর হোসেনের পুত্র।

 

পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা-মা ক্ষেতে কাজে যাওয়ায় বাড়িতে একা থাকত পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। গত ২৬ ডিসেম্বর এ সুযোগে মেয়েটির প্রতিবেশী যুবক রেজোয়ান হোসেন বাড়িতে প্রবেশ করে মেয়েটিকে একা পেয়ে জোরপুর্বক ধর্ষণ করে চলে যায়। পরে মেয়েটি তার পরিবারকে অবগত করলে স্থানীয় ভাবে বৈঠকের চেষ্টা চালায় অভিযুক্ত রেজোয়ানের পরিবার। অবশেষে গতকাল সোমবার (১১ জানুয়ারি) মেয়েটির মা বাদি হয়ে পাটগ্রাম থানায় রেজোয়ানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগটি আমলে নিয়ে পাটগ্রাম থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণ আইনে মামলা রুজ্জু করে অভিযুক্ত রেজোয়ানকে রাতেই গ্রেফতার করে।

 

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ওই স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone