শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭৭হাজার ২শত টাকার ভারতীয় মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোমার সাথে

জাকি ফারুকী:

কোনদিন দেখা হলো না,

কবে দেখা হয়েছিলো মনে নেই,

তবু কি আবেগ

তবু কি অধীর ভালোবাসা পুষে

মনের সাথে মাঝে মাঝে কথা বলি।

 

তোমার ওখানে দিঘী আছে

সে দিঘীতে পদ্ম আছে,

টলমল জল আছে?

যখন আমি কোন জলাধারের

পাশ দিয়ে হেঁটে যাই,

জায়গা খুঁজি কোথায় একদিন তোমাকে নিয়ে বসে দীর্ঘক্ষণ

গল্প করবো- কি কথা বলবো এখনো

ঠিক করতে পারিনি।

 

তবে মনে হয় বিরহের কথা বলবো।

কি করে বেঁচে থাকি তোমাকে ছাড়া

একই আকাশের তলে, তারা ভরা রাতের দীর্ঘ শ্বাসে- সে কথা।

 

তোমার সাথে আমার দেখা হলোনা,

অথচ চুয়াত্তর থেকে এতোটা সময়

কখনো ভুলতে পারলাম কই।

একটা মৃত্যু সব পাল্টে দিলো,

জীবনের সব কিছু এমন করে পাল্টে যায়,

তবুও প্রণয়,

তবুও প্রথম ভালোবাসার মতো আর কিছু নয়, এই পৃথিবীতে।

 

৯/১/২০২১

টিনটনফলস্

নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone