শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের মোগলহাট গেট চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার অংশগ্রহণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন ও চট্টগ্রামের দেশপ্রিয় নেতা যতীন্দ্র মোহন সেনের স্মৃতি বিজড়িত বৃটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক ভবন ভাংচুর এবং হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বিশ্বনাথ রায় বিশ্ব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, শিক্ষক ঐক্য পরিষদ লালমনিরহাটের সুশান্ত সরকার, আইনজীবী ঐক্য পরিষদ লালমনিরহাটের এ্যাডঃ মধুসূদন রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone