শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী আঁশ পাট নিয়ে স্বপ্ন বুনছেন চাষীরা ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব
লালমনিরহাটে ভুতুরে বিদ্যুৎ বিল : নিয়ম মানছে না পল্লী বিদ্যুৎ সমিতি

লালমনিরহাটে ভুতুরে বিদ্যুৎ বিল : নিয়ম মানছে না পল্লী বিদ্যুৎ সমিতি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী এলাকার সাধারণ জনগন দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ এর ভোগান্তীর স্বীকার হচ্ছে।

জানা যায়, ০৬/২০, ০৭/২০, ০৮/২০, ০৯/২০, ১০/২০ইং মাসের নির্ধারিত সময়ে বিল পরিশোধ করলেও পরবর্তী মাসে পরিশোধ করা বিলসহ বিল পেপার দেওয়া হয়। শুধু ১জন গ্রাহকের নয় এ রকম আরও অর্ধশতাধিক গ্রাহকে এরুপ ভুক্তভোগী হিসাব নং- ০৬/০৩২/১৬২০ মোঃ আজিমুদ্দিন।

 

গ্রাহকের মিটারে ইউনিট (৭২৩) অথচ বিল পেপারে লেখা ইউনিট (৭৭০)। ৪৭ ইউনিট অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখা হয়েছে।এছাড়াও একই এলাকায় অবাদে অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে। ফলে পার্শ্ববর্তী মানুষের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশী। এই মাসের ০২-১২-২০২০ইং তারিখে বেশ কিছু গ্রাহকের বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিল পরিশোধ না করার কারনে। অথচ বিল পরিশোধের তারিখ ছিল ০৫-১২-২০২০ইং।

 

আরও জানা যায়, স্থানীয় লোকজন এখনও ভূতরে বিদ্যুৎ বিল থেকে পরিত্রাণ পায়নি সুফল। লালমনিরহাট পল্লী বিদ্যুৎ অফিসেও গিয়েও মিলছেনা এর সমধান।

 

চরখাটামারীবাসীর জোরালো দাবী বিষয়টি তদন্ত করে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone