শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত : ৩জন আহত

লালমনিরহাটে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত : ৩জন আহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাটে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের তেতুলতলায় বাস চাপায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও ৩জন আহত হয়েছেন।

 

নিহত মোটর সাইকেল আরোহী জয়নুল আবেদীন পচা লালমনিরহাট সদর মহেন্দ্রনগর ইউনিয়নের বৈরাগীকোমর এলাকার মৃত্য আহমদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৩০মিনিটের দিকে ঢাকা থেকে লালমনিরহাট ফেরার সময় হানিফ পরিবহন নামক একটি বাসের সাথে মোটর সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দূর্ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয় ও ১জন পথচারীসহ মোটর সাইকেলে থাকা অপর ২জন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone