শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে কৃষি প্রণোদনার বীজ খোলা বাজারে : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

লালমনিরহাটে কৃষি প্রণোদনার বীজ খোলা বাজারে : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন হাট-বাজারে আদিতমারী উপজেলা কৃষি বিভাগ থেকে দেয়া কৃষি প্রণোদনার বীজ খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজার ও খাতাপাড়া এলাকায় ২টি বীজের দোকানে অভিযান চালিয়ে ১৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।

 

এ সময় খাতাপাড়া মাজার এলাকার বিএডিসি বীজ ও সার ডিলার আমিনুল রহমানকে ১০হাজার টাকা ও সাপ্টিবাড়ী বাজারের কীটনাশক বিক্রেতা আতিকুলের দোকানে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এম, এম জামান শাহীন উপস্থিত ছিলেন।

 

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, সরকারের দেয়া কৃষি প্রণোদনা এসব বীজ খোলা বাজারে বিক্রি আইনতদ্বন্ডনীয় অপরাধ। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

তিনি আরও জানান, এসব প্রণোদনা বীজ কোন কোন কৃষকের কাছ থেকে ক্রয় করে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, তাদের নামের তালিকা দ্রুত কৃষি বিভাগের নিকট দেয়ার জন্য ওই ২টি দোকান মালিককে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone