শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাট পৌরসভায় রেজাউল করিম স্বপন সাধারণ জনগণকে সংগঠিত করছেন

লালমনিরহাট পৌরসভায় রেজাউল করিম স্বপন সাধারণ জনগণকে সংগঠিত করছেন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

লালমনিরহাট পৌরসভায় মোঃ রেজাউল করিম স্বপন সাধারণ জনগণকে সুসংগঠিত করতে করোনা ভাইরাস মোকাবেলায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌচ্ছে দিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করছেন সদালাপী ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন মোঃ রেজাউল করিম স্বপন।

 

লালমনিরহাট পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হতে পারেন মোঃ রেজাউল করিম স্বপন। তাঁর রাজনৈতিক, সামাজিক কর্মকান্ড সম্পর্কে তুলে ধরা হলো।

 

মোঃ রেজাউল করিম স্বপন। পিতা- মৃত আলহাজ্ব নবিয়ার রহমান (অবসরপ্রাপ্ত জেলা আনসার এ্যাডজুটেন্ট)। মাতা- মোছাঃ রওশন আরা বেগম (গৃহিনী)। জন্ম তারিখ- ১৯৭৬ সালের ১৮ জানুয়ারি। ১৯৯২ সালে লালমনিরহাট মডেল হাই স্কুল হতে এসএসসি পাস করেন। ১৯৯৪ সালে লালমনিরহাট সরকারি কলেজ হতে এইচএসসি পাস করেন। ১৯৯৯ সালে ভারতের আলীগর মুসলিম বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ট। লালমনিরহাট পৌরসভার স্থায়ী বাসিন্দা। স্ত্রী- মোছাঃ জাকিয়া সুলতানা। সন্তান- দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। কন্যারা হলেন- ছামানিয়া জান্নাতি ও জান্নাতুল ফেরদৌস। পুত্র হলেন- সরফরাজ ইউসুফ।

 

তিনি ১৯৯৩ সালে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে এজিএস নির্কাচিত হন। বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার দুই বার সহসভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালে সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ যুবলীগ লালমনিরহাট জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বর পালন করেছেন। ২০১৪ সালে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে এসোসিয়েট গ্রুপ-এ সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। এখন পর্যন্ত তিন তিন বারের পরিচালক নির্বাচিত হয়েছেন।

ব্যবসাঃ মেসার্স অন্তু এন্টারপ্রাইজ (ঠিকাদারী প্রতিষ্ঠান), মেসার্স মডার্ণ রাইস মিল, মেসার্স জারা ট্রেড লিংক- এর ব্যবস্থাপনা পরিচালক। পরিবেশক- বসুন্ধরা সিমেন্ট। ১৯৯২ সাল হইতে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। তিনি লালমনিরহাট সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ২০১৪ সালে জেলার সর্বোচ্চ করদাতা ও ২০১৫ সালে জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। লালমনিরহাট পৌরসভার কাজী পাড়া জামে মসজিদ ও মুন্সীপাড়া জামে মসজিদের কমিটির সদস্য। তিনি যেমন একজন সফল ব্যবসায়ী ও সমাজকর্মী তেমনি একজন সফল রাজনীতিক। তিনি সদা হাস্যোজ্বল ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসাবে সর্বজন বিদিত। তার নেতৃত্বের গুণাবলী অনেকের পাথেয় হতে পারে।

 

তিনি আলোরমনিডটকমকে বলেন, সকলের ভালবাসা পেয়ে আমি কৃতজ্ঞ, লালমনিরহাট পৌরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আদর্শ ও সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ মডেল পৌরসভা গঠনে থাকতে চাই সবার সাথে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই, হতে চাই আপনাদের সুখ- দুঃখের সাথী।

 

তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone