শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন
এস.এ পরিবহন প্রাঃ লিঃ পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী উদ্ধার : ২জন অাটক

এস.এ পরিবহন প্রাঃ লিঃ পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী উদ্ধার : ২জন অাটক

হেলাল হোসেন কবির: আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় সংলগ্ন এস.এ পরিবহন প্রাঃ লিঃ পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিস বুকিং কাউন্টার থেকে এন এস আই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১শত ৯৩পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করে এবং ম্যানেজার ও বুকিং ম্যানকে আটক করেছে পুলিশ।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এন এস আই ও লালমনিরহাট সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করেন এবং জিজ্ঞাসাবাদ করার জন্য ২জনকে আটক করেছে।  লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ভারতীয় ১শত ৯৩পিচ শাড়ী যার আনুমানিক মূল্য প্রায় ৮লক্ষ টাকা। এ সময় ২জনকে আটক করা হয় । তারা হলো- ইমরান হোসেন (২১), তপন কুমার (৩৫)। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নাগেরশ্বর গ্রামের মাখন চন্দ্রের ছেলে তপন কুমার ও একই উপজেলার কবিরহাটের রামবল্ববপুর গ্রামের এনায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন। এ ঘটনায় আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone