শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
লালমনিরহাটে পুকুর খনন থামানো যাচ্ছে না : হুমকির মুখে চাষাবাদ

লালমনিরহাটে পুকুর খনন থামানো যাচ্ছে না : হুমকির মুখে চাষাবাদ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন এলাকায় কিছুতেই থামানো যাচ্ছে না পুকুর খনন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জমির শ্রেণি বদল করে দেদারছে পুকুর খনন করে চলছে মুনাফালোভীরা। ফলে পুকুর খনন চলতে থাকলে আগামীতে আশঙ্কাজনক হারে ফসলি জমি শুন্যের কোটায় নেমে যাবে বলে মনে করেন এই জেলার সাধারণ মানুষ। এতে করে হুমকির মুখে পড়ছে চাষাবাদ।

 

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় সরকারী দিঘী/পুকুর ৯৬টি, আয়তন ৭৫হেক্টর। বেসরকারী দীঘি/ পুকুর ২০হাজার ৬শত ৯৬টি, আয়তন ২৪৫৭হেক্টর। এদিকে যে হারে পুকুর খননের কাজ চলছে তাতে করে আগামীতে জেলায় খাদ্য নিরাপত্তায় হুমকিতে পড়বে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone