শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঈদের ছুটিতে লালমনিরহাটের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সমূহ ঘুরতে আসুন ‎লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা-এঁর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎হাতীবান্ধায় ২ সদস্যের ভিজিএফের বাছাই কমিটি; একজন বিএনপি নেতা, অন্যজন নেতার স্ত্রী ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটের বাতাসে নবান্নের ঘ্রাণ

লালমনিরহাটের বাতাসে নবান্নের ঘ্রাণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ‘এই হেমন্তে কাটা হবে ধান; আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান’- কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই পংক্তি হেমন্তের বাংলার চিরচেনা রূপ। ‘নবান্ন’ হচ্ছে হেমন্তের প্রাণ। যদিও বাঙালির ‘নবান্নের’ উৎসব শুরু হয় পয়লা অগ্রহায়ণ থেকেই। তবে এখন আর অগ্রহায়ণের দিকে তাকিয়ে থাকতে হয় না। আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু হওয়ায় হেমন্ত ঋতু শুরুর আগে থেকেই নবান্নের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বাতাসে।

 

আমন খেতে হালকা শীতল বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। কোনো খেতে ধানের শীষ বের হয়েছে। আবার কোনো কোনো খেতে ধানের শীষে কাঁচা-সোনা রং ধরেছে। ছড়াচ্ছে আমনের ঘ্রাণ।

 

কোথাও কোথাও পুরোদমে ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক-কৃষাণীরা। তবে কৃষকরা আগাম জাতের আমন ধান আবাদ করায় মধ্য আশ্বিন থেকেই ধান কাটা-মাড়াই শুরু করেছে। ব্রি-৩৪, ১১ও হাইব্রিড জাতের ধানের আবাদ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone