শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে

লালমনিরহাটে তামাক চাষে নিরুৎসাহিত হচ্ছে না

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: প্রচার-প্রচারণা ও সচেতনতার অভাবে ক্ষতিকর তামাক চাষ থেকে নিরুৎসাহিত করা যাচ্ছে না লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার তামাক চাষিদের। চাষিরা মনে করে কম খরচে তামাক চাষ লাভজনক। এ ফসল চাষে নিরুৎসাহিত করার তেমন কোনো বাস্তব পদক্ষেপ নেই। অন্যান্য ফসলের চেয়ে কম খরচে বেশি ফসল ও ভালো দামের পাশাপাশি তামাক প্রক্রিয়াজাতকরণ কোম্পানীগুলোর নানামুখি প্রণোদনায় দিব্যি চলছে তামাক চাষ। এ জেলার প্রায় সব স্থানেই কমবেশী তামাকের চাষ হচ্ছে চোখে পড়ার মতো।

 

কৃষকরা বলছেন, বিধি নিষেধ না থাকায় গ্রামের কৃষকরা তামাক চাষ থেকে বিরত থাকছে না। পাশাপাশি সমসাময়িক গম ও ভুট্টাসহ অন্যান্য ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে ক্ষতিকর এ ফসলের আবাদ অনেকটাই কমে যাবে।

 

আরও বলছেন, তারা রেডিও টেলিভিশনে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুনেছে কিন্তু তামাক চাষ ক্ষতিকর তা শোনেনি। তামাক জাতীয় দ্রব্য ব্যবহারের ফলে ক্যান্সারসহ মারাত্মক মরণব্যাধি হলেও তামাক চাষ বন্ধে এ জেলায় তেমন কোনো প্রচার-প্রচারণা লক্ষ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone