শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
বুড়িমারীতে গুজব ছড়িয়ে নিহত যুবকের পরিবারকে লালমনিরহাট জেলা প্রশাসনের সহায়তা

বুড়িমারীতে গুজব ছড়িয়ে নিহত যুবকের পরিবারকে লালমনিরহাট জেলা প্রশাসনের সহায়তা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা শহিদুন্নবী জুয়েলের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়ার হাতে ২০হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর।

 

এ সময় উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবু ইউসুফ মোঃ তৌহিদুন্নবী।

 

চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হলো। জুয়েল হত্যার সঠিক ও সুষ্ঠ বিচারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানন।

 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। নিহত জুয়েল রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone