শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত

পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:
রমজানের টানা ৩০দিন সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগির ও ত্যাগ এবং সংযমের পর ঈদ আসে অনাবিল আনন্দের বার্তা নিয়ে। আজ ২৫ মে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
ঈদের দিন সকালে ছোট-বড়, ধনী-নির্ধন, আপন-পর সকল ভেদাভেদ ভুলে মুসল্লিগণ পরস্পর করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া রকমারী খাবারের আয়োজন, বাহারী পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দূরত্ব বজায় রেখে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় হয় এ মহোৎসবে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহে মাগফেরাত কামনা করেন।
ঈদ জামাতে দুনিয়ার সুখ, শান্তি, স্বস্তি, করোনা ভাইরাস (কোভিড-১৯) আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার সকল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে শরীক হয় ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজ আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone