শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ
লালমনিরহাটে ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে যুবক নিখোঁজ, মৃত্যু লাশ উদ্ধার

লালমনিরহাটে ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে যুবক নিখোঁজ, মৃত্যু লাশ উদ্ধার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি এলাকায় ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে সুজন (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।

 

নিখোঁজ সুজন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের বাসীন্দা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবেরকুটি এলাকায় ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে সে নিখোঁজ হয়েছে।

 

জানা যায়, তিনজন মিলে এক সঙ্গে ধরলা নদী সাতরিয়ে পাড় হতে গিয়ে সুজন নিখোঁজ হয়। আর জীবতরা হলেন- মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের বাসু ও মধুসূদন মধু।

 

পরে ধরলা নদীতে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আগত ডুবুড়ি দল এসে কয়েক ঘন্টা ব্যাপী খোঁজা খুঁজির পরও সুজনের কোন সন্ধান পায়নি।

 

আজ শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম জেলার আরডিআরএস বাজার ধরলা নদী থেকে সুজনের লাশ পাওয়া গেছে।

 

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত ওই যুবক সুজন নিখোঁজ ছিল।

 

অবশেষে শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতায় সুজনের মরদেহ শবদাহ করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone