শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
কুখ্যাত সন্ত্রাসী সোহেলের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

কুখ্যাত সন্ত্রাসী সোহেলের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলা ও সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোম হামিদুর রহমানকে হত্যার উদ্দেশ্য আহতকারী কুখ্যাত সন্ত্রাসী সোহেলের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে লালমনিরহাট দলিল লেখক সমিতি।

লালমনিরহাট জেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এক ঘন্টা ব্যাপী মানববন্ধনে এ সময় সন্ত্রাসী ও মাদক কারবারী সোহেলকে ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম লিখন প্রমুখ।

বক্তারা বলেন, থানা পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দিকে হামিদুর তার কর্মস্থল থেকে বাড়ী ফেরার সময় সোহেল তার বাড়ীর সামনে শফিক ফিলিং স্টেশনে মোটার সাইকেলের পেট্টল নেয়ার সময় সোহেল তার দলবল নিয়ে হামিদুলের উপর অস্ত্রে স্বস্ত্রে হামলা চালায এবং নগদ টাকা ছিন্তাইসহ মোটার সাইকেল ভাঙচুর করে তার প্রাণনাশের হুমকি প্রদান করে এ সময় উপস্থিত লোকজনের সহযোগিতায় হামিদুর প্রাণে রক্ষা পায়। ওই সময় পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা সোহেলকে আটক না করায় ক্ষুব্ধ হয় সাধারণ মানুষজন। সোহেলকে আগামী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে দলিল লেখক সমিতি সারাদেশে অবরোধের ডাক দেয়ারও কথা বলেন।

এ ব্যাপরে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হামিদুর রহমান। তিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসাপাতালের ৬নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে মামলা রেকর্ড হয়েছে মর্মে জানান লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম।

এদিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটেও মোঃ হামিদুর রহমান ভেন্ডার এর উপর হামরাকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone