শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ সোমবার (১২ অক্টোবর) রাত ৮টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ লালমনিরহাট কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক বুলবুল আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আবুল কালাম আজাদসহ জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম টিটু।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone