শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ

লালমনিরহাটে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন-২০২৬ (২০২৬-২০২৯) মেয়াদের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ হয়েছে।

কোদালখাতা সরকারি প্রাথিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি (নির্বাচিত): মোঃ মাসুদ রানা। সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত): গোলাপী রানী। সদস্য সচিব: প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। সদস্য: বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক মোছাঃ সাজিদা খাতুন, বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক মৃনাল চন্দ্র, জমিদাতার উত্তরাধিকারী মোঃ আফছার আলী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শেফাউল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোছাঃ ফরিদা ইয়াছমিন বসুনিয়া, নির্বাচিত মহিলা অভিভাবক মোছাঃ আইরিন বেগম, নির্বাচিত পুরুষ অভিভাবক মোঃ মাহাবুব আলম হৃদয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সামাদ।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল প্রকাশ করেন।

ফলাফল প্রকাশে উল্লেখ করা হয় যে, রোববার (১৯ জুলাই) কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মাসুদ রানা সভাপতি পদের নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া সহ-সভাপতি, সদস্য সচিব, সদস্যবৃন্দের পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায়, তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone