শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎শনিবার (১৩ জুন) সকাল ৮টা ৫৪মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১২ জুন) আনুমানিক রাত ৮টা ৩০মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলদল কর্তৃক সীমান্ত পিলার ৯০৬/৮এস সংলগ্ন প্রতিপক্ষ ৭৮ বিএসএফ-এর পাগলীমারী ক্যাম্প এর ভারতীয় অভ্যন্তরে কাঁটাতারের ভিতরে হঠাৎ লাইট বন্ধ হয়ে যায় এবং উক্ত স্থানে কিছু লোকজনের আনাগোনা দেখা গেলে উৎকন্ঠার সৃষ্টি হয়। এ সময় বিজিবি টহলদলের তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় গমণ করা এবং স্থানীয় জনগণের উপস্থিতির কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরবর্তীতে, ১৫ বিজিবির অধিনায়ক ঘটনাস্থলে গমণ করে প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে, তাদের অভ্যন্তরে বৈদ্যুতিক ত্রুটির কারণে সীমান্তের কিছু অংশে সাময়িকভাবে আলো বন্ধ ছিল। এছাড়াও বিজিবির ও বিএসএফ এর কোম্পানি কমান্ডারগণ নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে উভয়ই সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার করে। বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone