শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক দহগ্রাম ‎সীমান্তে বিএসএফ বাঁশের খুটি স্থাপনের প্রচেষ্টা; বিজিবি’র প্রতিবাদে খুটি স্থাপন কার্যক্রম বন্ধ ‎সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি’র ফাঁকা ফায়ারের ফলে চোরাকারবারীগণ ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়; হতাহতের ঘটনা ঘটেনি পবিত্র ঈদ উল আযহার বাজার জমে উঠেছে পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত শিশুর সুরক্ষায় ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে সেশন অনুষ্ঠিত কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত লালমনিরহাটের কামাররা তামাক চাষীদের ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
দহগ্রাম ‎সীমান্তে বিএসএফ বাঁশের খুটি স্থাপনের প্রচেষ্টা; বিজিবি’র প্রতিবাদে খুটি স্থাপন কার্যক্রম বন্ধ

দহগ্রাম ‎সীমান্তে বিএসএফ বাঁশের খুটি স্থাপনের প্রচেষ্টা; বিজিবি’র প্রতিবাদে খুটি স্থাপন কার্যক্রম বন্ধ

শুক্রবার (২২ মে) দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর নিকট পূণরায় বিএসএফ কর্তৃক বাঁশের খুটি স্থাপন অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়েছে।

‎শুক্রবার (২২ মে) রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎তাৎক্ষণিক বিজিবি টহলদল জোড়ালো প্রতিবাদ জানালে বিএসএফ খুটি স্থাপন কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে উক্ত সীমান্তের নিকটবর্তী স্থানে ৪-৫ সেকশন বিজিবি সদস্য এবং ভারতীয় অংশে প্রায় ৪০-৫০জন বিএসএফ সদস্য প্রতিরক্ষায় অবস্থান নেয়। উদ্ভুত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিকমিউনিকেশনের মাধ্যমে বিএসএফ কর্তৃক যাবতীয় কার্যক্রম স্থগিতের করলে এবং বিএসএফ উক্ত স্থান ত্যাগ করলে বিজিবি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যগণ ঘটনাস্থল ত্যাগ করে চলে আসে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

‎এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতঃ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে উক্ত সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

‎রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)’র সেক্টর কমান্ডার লে. কর্নেল নাজিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎অপরদিকে সোমবার (১৮ মে) আনুমানিক ১২৩০ ঘটিকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ডিএএমপি ৬/১৬-এস এর নিকট শূণ্য লাইন হতে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৭৪ ব্যাটালিয়ন বিএসএফ তরুন ক্যাম্পের সদস্য কর্তৃক বাঁশের খুটি স্থাপন করতে আসলে বিজিবি’র বাধায় পিছু হটে এবং স্থান ত্যাগ করে চলে যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone