শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল আযহার বাজার জমে উঠেছে পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত শিশুর সুরক্ষায় ইতিবাচক প্যারেন্টিং বিষয়ে সেশন অনুষ্ঠিত কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত লালমনিরহাটের কামাররা তামাক চাষীদের ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ হত্যা; পলাতক আসামির মৃত্যুদণ্ড সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহনশীলতা এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী জেলহাজতে বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মাহফুজ এভিন
পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ী মোড়স্থ শাহান শপিং কমপ্লেক্সে এ পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, বিডিআর গেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, রুপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার অহিদুজ্জামান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম দুলাল, শাহজাহান আলী লাভলু, পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারীর প্রোঃ সনদ কুমারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিষ্টির সম্পর্ক অবিচ্ছেদ্য। নতুন এই প্রতিষ্ঠানটি শুধু মিষ্টি বিক্রি করবে না, বরং উন্নত মান ও দারুণ স্বাদের মাধ্যমে মানুষের প্রতিটি খুশির মুহূর্তকে আরও মিষ্টি করে তুলবে বলে আমি মনে করি।

পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারীর প্রোঃ সনদ কুমার জানান, আমাদের পদ্মকলি সুইটস এন্ড কনফেকশনারীর গ্রাহকদের জন্য রয়েছে নানা রকম মুখরোচক মিষ্টি। এর মধ্যে উল্লেখযোগ্য রসমালাই, চমচম, সন্দেশ, কালোজাম, গোলাপজাম, লালমোহন, দই, ছানার জিলাপি, স্পেশাল রসগোল্লাসহ নানা আয়োজন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone